উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ ও প্যারিস সেন্ট-জার্মেইন; বার্সেলোনা বাদ

IMG-20260415-WA0075

লন্ডন: ইউরোপের ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ আসরে আটলেটিকো মাদ্রিদ এবং প্যারিস সেন্ট জার্মেই কোয়ার্টার ফাইনালের দুই লেগের বাধা পেরিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে বার্সেলোনা বিদায় নিয়েছে প্রতিযোগিতা থেকে।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আটলেটিকো মাদ্রিদ ১-২ গোলে বার্সেলোনার কাছে হেরে যায়। তবে প্রথম লেগে ২-০ জয়ের ফলে মোট ফলে ৩-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে তারা।
রিয়াদ মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচে শুরুতেই বার্সেলোনা আক্রমণাত্মক খেলায় চাপ সৃষ্টি করে। চতুর্থ মিনিটে লামিন ইয়ামাল প্রথম গোল করেন। এরপর ২৪তম মিনিটে ফেরান তোরেস ব্যবধান বাড়ান।
তবে ৩১তম মিনিটে আদেমোলা লুকমান-এর অসাধারণ গোলে আটলেটিকো ম্যাচে ফিরে আসে। পরে দৃঢ় রক্ষণে বার্সেলোনার সব আক্রমণ ঠেকিয়ে দেয় দলটি।
ম্যাচের ৭৯তম মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা, যখন ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজন নিয়ে খেলেও বার্সেলোনা শেষ পর্যন্ত গোল করতে পারেনি। ফলে তাদের অভিযান কোয়ার্টার ফাইনালেই শেষ হয়।
গত মৌসুমের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই দ্বিতীয় লেগে লিভারপুল-কে ২-০ গোলে হারায়। প্রথম লেগেও একই ব্যবধানে জেতায় মোট ফলে ৪-০ ব্যবধানে সেমিফাইনালে পৌঁছে ফরাসি ক্লাবটি।
অ্যানফিল্ডে লিভারপুল বেশি বল দখলে রেখেও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচের শেষ দিকে উসমান ডেম্বেলে ৭২তম মিনিট ও ইনজুরি সময়ে গোল করে দলকে নিশ্চিত জয় এনে দেন।
সেমিফাইনালের প্রথম লেগ শুরু হবে ২৯ এপ্রিল থেকে।

About Author

Advertisement