‎২ টাকা করে বাড়ল আমুল দুধের দাম‎

1627623-amul-milk

নয়াদিল্লি: ভোক্তাদের জন্য আরও এক দফা মূল্যবৃদ্ধির ধাক্কা। আমুল দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম আগামী ১৪ মে থেকে কার্যকর হবে। আমুলের সব ধরনের দুধেই এই মূল্যবৃদ্ধি প্রযোজ্য হবে।
‎গুজরাট সমবায় দুধ বিপণন ফেডারেশন জানিয়েছে, উৎপাদন ও পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার মতে, চলতি বছরে পশুখাদ্য, প্যাকেজিং উপকরণ এবং জ্বালানির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
‎ফেডারেশন আরও জানিয়েছে, এই মূল্যবৃদ্ধি প্রায় আড়াই থেকে সাড়ে তিন শতাংশের মধ্যে। তাদের দাবি, সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতির তুলনায় এই বৃদ্ধি এখনও কম।
‎দুধের দামের এই বৃদ্ধি সাধারণ ক্রেতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

About Author

Advertisement