হৃদরোগজনিত কারণে আইসিইউতে টমাস রসিস্কিকে

IMG-20250527-WA0221

লন্ডন: আর্সেনালের প্রাক্তন মিডফিল্ডার টমাস রসিস্কিকে হৃদরোগজনিত অসুস্থতায় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। গত মঙ্গলবার তাকে হাসপাতালে নেওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার জন্য দ্রুত আইসিইউতে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই ৪৪ বছর বয়সী টমাস রসিস্কির। বিষয়টি নিশ্চিত করেছে স্পার্টা প্রাগ।
২০১৪ সালের এফএ কাপ বিজয়ী আর্সেনালের সাবেক মিডফিল্ডার টমাস রসিস্কি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন এবং বিশ্রামে আছেন। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। স্পার্টা প্রাগ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, টমাস রসিস্কির প্রতি সমর্থকদের ভালোবাসা পৌঁছিয়ে দিচ্ছে স্পার্টা প্রাগ। এই গুরুত্বপূর্ণ সময়ে তার প্রিয়জন ও ভক্তদের শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। স্পার্টা প্রাগ বিবৃতিতে জানিয়েছে, ‘গত মঙ্গলবার অপ্রত্যাশিতভাবে আমাদের ক্রীড়া পরিচালক টমাস রসিস্কিকে হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।’ টমাস রসিস্কি চেক প্রজাতন্ত্রের জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তিনি স্পার্টা প্রাগ, বরুশিয়া ডর্টমুন্ড এবং আর্সেনালের হয়ে ক্লাব ফুটবল খেলেছেন। বর্তমানে স্পার্টা প্রাগের ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন টমাস রসিস্কি।

About Author

Advertisement