সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫-এর বিজয়ী শিলিগুড়ির সুখৃতি 

IMG-20251013-WA0107

শিলিগুড়ি:  সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫-এর বিজয়ী শিলিগুড়ির সুখৃতি পাল নাচে সেরা হয়ে গর্ব বাড়ালেন উত্তরবঙ্গের! শিলিগুড়ির হাইদরপাড়ার ছোট্ট মেয়ে সুখৃতি পাল জিতে নিয়েছেন সনি টিভির জনপ্রিয় নৃত্য বাস্তবতা অনুষ্ঠান ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫’-এর বিজয়ীর মুকুট। তাঁর অনন্য প্রতিভা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ গর্বিত গোটা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ।বিচারকদের মন জয় করে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে সুখৃতি প্রমাণ করেছেন, স্বপ্ন, ইচ্ছে আর অধ্যবসায় থাকলে কিছুই অসম্ভব নয়। ছোট শহরের মেয়ে সুখৃতির এই জয় এখন গোটা বাংলার প্রেরণার উৎস।ওর বাবা মা জানালেন ওর ছোটবেলা থেকেই একটা আগ্রহ ছিল, আজকে ও সেই জায়গাতে পৌঁছে গেছে, ওর বাবা মা হিসাবে আমাদের এটাই তো একটা আলাদা অনুভূতি। ও মানুষের আশীর্বাদ পাবে, এবং আরো বড়ো হবে তাহলেই বুঝতে পারবো আমাদের স্বপ্ন সার্থক হয়েছে।

About Author

Advertisement