শিলিগুড়ি: সবাইকে আজকের দিনের জন্য আন্তরিক অভিনন্দন, হলুদ পাঞ্জাবি পরে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ঠিক এমনটাই জানালেন, মেয়র জানালেন আজকের দিনটা সবার জন্য, কোন রাজনৈতিক মতভেদ নয়, রামচন্দ্র সবার জন্য।
তাই আমি আজকের দিনের জন্য সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পাশে ছিলেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি কমল কুমার কর্মকার। তিনিও সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানালেন।
এদিকে মেয়র গোটা শিলিগুড়ি শহর চশে বেড়ালেন। সবাইকে অভিনন্দন জানালেন, সবার সাথে হাতে হাত মিলালেন। মেয়র জানালেন এই দিনটা সবার কাছে স্মরণীয় হয়ে থাকুক। হলুদ পাঞ্জাবি পরে পরিহিত মেয়র মাথায় পাগড়ী নিয়ে ভিড়ের মধ্যে মিশে গেলেন। আজকের দিনে মেয়র এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবকে চেনা যেন প্রায় দুষ্কর হয়ে উঠেছিল।
অনেকেই বুঝতে পারেননি, মেয়র এসেছেন। সবার মাঝে থেকে মেয়র যেন জানান দিয়ে গেলেন তিনি আছেন এবং তিনি থাকবেন। গোটা শহর শিলিগুড়ি আজকে যেন অন্যভাবে মেয়র কে দেখলো। মেয়র যেন অনেকটাই ” সবার মেয়র হয়ে উঠেছেন “। রামনবমীর দিন সবার কাছে আর একটা আলাদা বার্তা দিলেন মেয়র গৌতম দেব। সবচেয়ে বড় কথা আজকের দিন তিনি একেবারেই অন্যভাবে ছিলেন।









