নকশালবাড়ি: নকশালবাড়িতে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে বাবুপাড়া নাগরিক বৃন্দ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে।স্থানীয় সমাজকর্মী রমাশঙ্কর দাসের উদ্যোগে এবং বাবুপাড়া নাগরিক বৃন্দের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। মোট পাঁচজন মেধাবী ছাত্রছাত্রীকে তাদের অসাধারণ সাফল্যের জন্য সম্মানিত করা হয়।অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ফুল, মিষ্টি ও বই প্রদান করা হয়। পাশাপাশি আয়োজকরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং শিক্ষাজীবনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।আয়োজকদের মতে, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং উচ্চশিক্ষার পথে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশ্যেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।











