মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর, কড়া নিরাপত্তা ব্যবস্থা

tc8b0jl8_mamata-banerjee_625x300_22_August_23

শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন দিনের উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে শিলিগুড়িতে প্রশাসন ও দলীয় সংগঠন সম্পূর্ণ প্রস্তুত। শহরজুড়ে চলছে ব্যাপক স্বাগত প্রস্তুতি, পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য এই প্রথম সফরের পুরো সময়জুড়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। মাটিগাড়া ও উত্তরকন্যায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উত্তরকন্যা সংলগ্ন সমস্ত রাস্তাঘাট বন্ধ রাখা হবে। মাটিগাড়ার মহাকাল মন্দিরের শিলান্যাস স্থলকে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। যানজট এড়াতে ট্রাফিক বিভাগকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং পণ্যবাহী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, শুক্রবার মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে পৌঁছাবেন এবং মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন করার পর উত্তরকন্যায় রাত্রিযাপন করবেন। শনিবার তিনি জলপাইগুড়িতে হাইকোর্ট সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

About Author

Advertisement