মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর

IMG-20260915-WA0088

হারারে: মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার সাথে সাথেই জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেলর এক বড় বিশ্বরেকর্ড গড়লেন। ম্যাচে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল।
এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ারের ক্ষেত্রে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ডটি ভেঙেছেন টেইলর। অবসর এবং আইসিসির সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞার পর ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা টেইলর এখন এমন একজন খেলোয়াড়, যার ওয়ানডে ক্যারিয়ার ২০০৪ সালে অভিষেকের পর থেকে ২২ বছর ১৪৬ দিন পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এর আগে এই রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের (২২ বছর ৯১ দিন) দখলে। এই তালিকায় শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া তৃতীয়, পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ চতুর্থ এবং জিম্বাবুয়ের শন উইলিয়ামস পঞ্চম স্থানে রয়েছেন।
ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন টেলর (৬,৭০৮ রান); এই তালিকায় তাঁর চেয়ে এগিয়ে আছেন কেবল অ্যান্ডি ফ্লাওয়ার (৬,৭৮৬ রান)।

About Author

Advertisement