‎‎ মাইকেল বোসের ২৫তম একক চিত্রপ্রদর্শনী শুরু‎‎

IMG-20260426-WA0067

কলকাতা: কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের পশ্চিম গ্যালারিতে প্রখ্যাত চিত্রশিল্পী মাইকেল বোসের ২৫তম একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। শিল্পপ্রেমীদের মধ্যে এই প্রদর্শনী ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।‎‎এই প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর তারক গড়াই, ভাস্কর বিমল কুন্ডু, বিশিষ্ট সুরকার মল্লার ঘোষ, বাচিক শিল্পী মল্লিকা ঘোষ, অভিনেতা সন্দীপ দে, স্বপন সরকার, সাংবাদিক তুষার পাটোয়ারী এবং শিল্পী সুজিত কুমার ঘোষ।

প্রদর্শনীতে শিল্পীর নানা ধরণের চিত্রকর্ম স্থান পেয়েছে, যেখানে তাঁর সৃজনশীলতার বৈচিত্র্য ও নান্দনিকতা বিশেষভাবে ফুটে উঠেছে। শিল্পমহলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা পায়।‎উল্লেখ্য, এই চিত্রপ্রদর্শনী আগামী ২ মে পর্যন্ত চলবে।

About Author

Advertisement