অসম: এসএসবি-র উদ্যোগে বিনামূল্যে পশু স্বাস্থ্য শিবির সম্পন্ন

IMG-20260313-WA0055

সুমন গড়তোলা

মটঙ্গাপাড়: সীমান্তবর্তী এলাকার সর্বাঙ্গীণ উন্নয়ন এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে আজ ৬৪তম ব্যাটালিয়ন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর উদ্যোগে একটি বিনামূল্যের পশু স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়।
বরমা স্থিত ৬৪তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনুজ কুমারের বিশেষ নির্দেশনায় এবং উত্তর-পূর্ব অঞ্চলের জন্য নাগরিক কল্যাণ কর্মসূচির আওতায় দরঙ্গা সীমা চৌকির অধীন তামুলপুর জেলার মটঙ্গাপাড়ে এই জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গুয়াহাটি সীমা সদর দফতরের চিকিৎসক ডা. ই. চৌবা সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার কৃষকেরা তাদের গরু-ভেড়া, বাছুর-বাছুরি, ছাগল এবং শূকরসহ বিভিন্ন পশুর স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
উল্লেখযোগ্য যে, শিবিরে প্রায় ৪০টিরও বেশি পশুর বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে মটঙ্গাপাড় এলাকার ২৩টি পরিবার সরাসরি উপকৃত হয়েছে।

এসএসবি-র এই ইতিবাচক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে মটঙ্গাপাড়ের গ্রামের প্রবীণ মনু বোড়ো এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

About Author

Advertisement