নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারত জরুরি ত্রাণ সহায়তা আরও বাড়িয়েছে। গতকাল ভারতীয় বায়ুসেনার (আইএফ) সি-১৩০জে বিমানযোগে ১০ টন জরুরি ত্রাণসামগ্রী নেপালে পাঠানো হয়। আজ দিল্লির হিন্দন বিমানঘাঁটি থেকে ৩৫ টনেরও বেশি অতিরিক্ত ত্রাণসামগ্রী নিয়ে একটি সি-১৭ গ্লোবমাস্টার বিমান নেপালের উদ্দেশে রওনা হচ্ছে। এছাড়াও আরও সি-১৭ এবং সি-১৩০ বিমানযোগে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। সংকটের সময় ভারতীয় বায়ুসেনা দ্রুততা, দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ভারতের এই উদ্যোগ নেপালের প্রতি তার সংহতি ও মানবিক অঙ্গীকারের প্রতিফলন।









