কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্যে আগামী ১৪ মার্চ ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে ভারতীয় জনতা পার্টি একটি বিশাল জনসভার আয়োজন করতে চলেছে। ওই সভায় বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ ব্রিগেড প্যারেড ময়দানে মূল মঞ্চ ও সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন।

তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিজেপি আগামী নির্বাচনে পরিবর্তন আনার উদ্দেশ্যে এগোচ্ছে। পাশাপাশি দলটি ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে “পরিবর্তন”-কেই প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেছে।








