নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে বিরোধী দলনেতার লোকভবনে সৌজন্য সাক্ষাৎ

Screenshot_20260313_202132_Facebook

শ্রীমদ্ভগবদ্গীতা’ উপহার দিয়ে স্বাগত

কলকাতা: আজ লোকভবনে নবনিযুক্ত মহামান্য রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে বিরোধী দলনেতা ও পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী সৌজন্য সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সাক্ষাতে রাজ্যের সামগ্রিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে অধিকারী জানান।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এই উপলক্ষে বিরোধী দলনেতা ও পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী রাজ্যপালকে ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ উপহার দিয়ে স্বামী বিবেকানন্দ ও মহাপ্রভু চৈতন্যের পুণ্যভূমিতে তাঁকে স্বাগত জানান।
এছাড়াও রাজ্যপাল গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলনেতা রাজ্যের স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দেওয়ার আশ্বাসও দেন।

About Author

Advertisement