বিড়লা আকাদেমি অফ আর্ট অ্যান্ড কালচারে রঙ পানসি গ্রুপের চিত্র প্রদর্শনী

IMG-20260311-WA0054

কলকাতা: “রঙ পানসি” র উদ্যোগে চতুর্থ বর্ষের চিত্রপ্রদর্শনীর শুভ উদ্বোধন বিড়লা একাডেমিতে। বিড়লা একাডেমী অফ আর্ট এন্ড কালচারের চতুর্থ তলে শুরু হয়েছে রং পানসি গ্রুপএর ফটো এক্সিবিশন। আর আমি ১৫ই মার্চ পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী। মঙ্গলবার এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যক্ষ মাইকেল বোস।
একদল তরুণ নবীন চিত্র শিল্পীদের অসাধারণ হাতের কাজ, এবং চিত্রাংকন ফটোগ্রাফি এখানে দেখতে পাবেন দর্শকরা। চিত্রশিল্পী তন্ময় বিশ্বাস, অম্বরিশ দাস সহ অনিন্দ্য শংকর চক্রবর্তী ও অন্যান্যদের ওই কান্তিক প্রচেষ্টায় এই চিত্র প্রদর্শনী সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে উঠেছে। এটি রং পানসীর চতুর্থ বার্ষিক চিত্র প্রদর্শনী।


আগামী ১৫ই মার্চ পর্যন্ত বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী লেক কালি বাড়ির পাশে বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচারের চতুর্থ তলে চিত্রপ্রেমী মানুষদের জন্য খোলা থাকছে।উদ্বোধন এ ছিলেন অভিনেত্রী গার্গী রায় চৌধুরী।

About Author

Advertisement