১৫-সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠিত
কাঠমান্ডু(নেত্র বিক্রম বিমলি): নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বালেন শাহ তাঁর ১৫ সদস্যের মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল প্রধানমন্ত্রী শাহ ও তাঁর মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথ পাঠ করিয়েছেন।
প্রশাসনিক সংস্কার এবং ব্যয় কমানোর প্রতিশ্রুতি রক্ষা করে নতুন সরকার মন্ত্রণালয়ের সংখ্যা সীমিত রেখেছে।
মন্ত্রিসভার পূর্ণ তালিকা:
১. বালেন শাহ — প্রধানমন্ত্রী
২. স্বর্ণিম ওয়াগলে — অর্থমন্ত্রী
৩. সুধন গুরুং — স্বরাষ্ট্রমন্ত্রী
৪. শিশির খানাল — পররাষ্ট্রমন্ত্রী
৫. সোবিতা গৌতম — আইনমন্ত্রী
৬. বিরাজভক্ত শ্রেষ্ঠ — শক্তিমন্ত্রী
৭. অমরেশ সিং — শিল্পমন্ত্রী
৮. প্রতিভা রাওয়াল — সাধারণ প্রশাসনমন্ত্রী
৯. গীতা চৌধুরী — কৃষিমন্ত্রী
১০. বিক্রম তিমিলসিনা — যোগাযোগমন্ত্রী
১১. দীপক সাহ — শ্রমমন্ত্রী
১২. সস্মিত পোখরেল — শিক্ষামন্ত্রী
১৩. খড্গ পাউডেল — পর্যটনমন্ত্রী
১৪. সীতা ওয়াদি — নারী ও শিশুবিকাশমন্ত্রী
১৫. নিশা মেহতা — স্বাস্থ্যমন্ত্রী বিশ্লেষকদের মতে, এই নতুন দলে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ মুখগুলির মধ্যে একটি ভারসাম্য রাখা হয়েছে, যার ফলে দেশের জন্য একটি নতুন দিক উন্মোচিত হওয়ার আশা করা হচ্ছে।










