বারবিশার পূর্ব চকচকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

tmc-indian-national-flag

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশার পূর্ব চকচকার ৪০ জন বাসিন্দা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পূর্ব চকচকায় আয়োজিত তৃণমূলের এক সভায় নবাগতদের হাতে দলের পতাকা তুলে দেন নেতৃত্ব। উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, তৃণমূলের ভল্কা-বারবিশা ১ নম্বর অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস, অঞ্চল চেয়ারম্যান প্রদীপকুমার দাস সহ অন্যরা। এদিনের সভায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই যোগদানের ফলে পূর্ব চকচকায় দলের শক্তিবৃদ্ধি হল। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, তাঁদের দলের কেউ তৃণমূলে যোগদান করেনি।

About Author

Advertisement