বারবিশায় শুরু রাজ্য স্তরের হ্যান্ডবল প্রতিযোগিতা

IMG-20250902-WA0054

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশায় শুরু হল ৬৯তম রাজ্য বিদ্যালয় ক্রীড়ার অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা। সোমবার দুপুরে বারবিশা হাইস্কুলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, আলিপুরদুয়ারের মহকুমাশাসক দেবব্রত রায়, কুমারগ্রাম ব্লকের বিডিও রজতকুমার বলিদা, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন সহ অন্যরা। জানা গিয়েছে, ৪২টি হ্যান্ডবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে। আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কৌশিককুমার রায় বলেন, ‘রাজ্য স্তরের হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রতিযোগিতাকে সুন্দর ও সার্থক করে তুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

About Author

Advertisement