কলকাতা: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধন ব্যাংক সকলের জন্য সহজ ও সাশ্রয়ী ব্যাংকিং পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি আবারও জানাল। এই লক্ষ্যেই ব্যাংকটি স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালান্স (MAB) সংক্রান্ত নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে।
১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালান্সের প্রয়োজনীয়তা ₹৫,০০০ থেকে কমিয়ে ₹২,০০০ করা হচ্ছে। তবে এই অ্যাকাউন্টের সব সুবিধা ও বৈশিষ্ট্য আগের মতোই থাকবে।
এই পরিবর্তনের ফলে দেশের বহু গ্রাহকের জন্য, বিশেষ করে আধা-শহর ও গ্রামীণ এলাকার মানুষদের জন্য ব্যাংকিং আরও সহজ ও সুবিধাজনক হবে। কম ব্যালান্স রাখলেই এখন গ্রাহকরা পূর্ণাঙ্গ সেভিংস অ্যাকাউন্টের সব সুবিধা নিতে পারবেন।
এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বন্ধন ব্যাংকের এক্সেকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর বলেন, “প্রজাতন্ত্র দিবস আমাদের সমতা ও ক্ষমতায়নের কথা মনে করিয়ে দেয়। বন্ধন ব্যাংকে আমরা বিশ্বাস করি, আর্থিক অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসিক গড় ব্যালান্স কমানোর মাধ্যমে আমরা ব্যাংকিংকে আরও সহজ করে তোলার চেষ্টা করছি, যাতে গ্রাহকরা নিশ্চিন্তে সঞ্চয় করতে ও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন।”










