বনশালির ছবির নায়ক হচ্ছেন অনন্যার খুরতুতো ভাই 

IMG-20250928-WA0115

মুম্বই: সাইয়ার-খ্যাত অভিনেতা আহান পান্ডেকে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানশালির মুম্বইয়ের অফিসের বাইরে দেখা গিয়েছে, যা সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনার ঢেউ তুলেছে। বলিউডের নতুন হার্টথ্রব কি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন? একটি ভিডিয়ো ক্লিপ, যা এখন ইনস্টাগ্রামে ঘুরছে, সেখানে দেখা যাচ্ছে আহান একটি সাদা মার্সিডিজ থেকে নেমে দ্রুত বানশালির অফিসের বিল্ডিংয়ে প্রবেশ করছেন। হালকা রঙের শার্ট এবং ডেনিম প্যান্ট পরা অভিনেতা পিছন থেকে ক্যামেরাবন্দী হয়েছিলেন। যেহেতু মুখ দেখা যায়নি, তাই ক্লিপটির সত্যতা নিশ্চিত করা কঠিন। যদিও তাতে উৎসাহে খুব একটা ভাঁটা পড়েনি আহান-অনুরাগীদের। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ওহ মাই গড, এটা বিশাল ব্যাপার হবে যদি সত্যি হয় – আহান এবং সঞ্জয় লীলা বনশালি!’ অন্য আরেকজন লেখেন, ‘ওহ ম্যান! সঞ্জয় লীলা বনশালি আর আহান পাণ্ডে? এ তো মারাত্মক কম্বো।’ তৃতীয় একজন লিখেছেন, ‘আমি বুঝেইছিলাম যে এটা একটা বড় ব্যাপার হতে চলেছে। এই ছেলেটা ভালো অভিনেতা।’তবে এখন পর্যন্ত, আহান বা বানশালি কেউই এই খবরে সিলমোহর দেননি।

About Author

Advertisement