দিনহাটা: ফরওয়ার্ড ব্লক দলের জেলা সম্পাদক মন্ডলীর বৈঠক অনুষ্ঠিত হল। দিনহাটার পেটলায় দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি দীপক সরকার, জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, আব্দুর রউফ, বিকাশ মণ্ডল, নৃপেন রায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে বিধানসভা নির্বাচনের নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি দিনহাটা সহ জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ইতিপূর্বে পাঁচটি কেন্দ্রে লড়াই করেছে ফরওয়ার্ড ব্লক এবং চারটি কেন্দ্রে লড়াই করেছে সিপিএম। এবারের নির্বাচনে কুচবিহার উত্তর কেন্দ্রে সিপিএম আগে থেকে প্রার্থী ঘোষণা করায় এদিনের বৈঠকে কুচবিহার উত্তর কেন্দ্রে পঞ্চানন্দ রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। পাশাপাশি সিতাই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে অরুন কুমার বর্মা।
বৈঠক শেষে দলের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর জানিয়েছেন, এদিনের এই বৈঠকে কোচবিহার উত্তর কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে পঞ্চানন্দ রায় এবং সিতাই কেন্দ্রে অরুন কুমার বর্মা প্রতিদ্বন্দ্বিতা করবে।
ইতিপূর্বে বিধানসভা নির্বাচন গুলিতে ফরওয়ার্ড ব্লক কোচবিহারের নয়টি আসনের মধ্যে পাঁচটি প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবারও নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ফরওয়ার্ড ব্লক। কে কোথায় প্রার্থী দিল সেটা বড় বিষয় নয়।










