প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে সুযোগ পেলেন না নেইমার

IMG-20260317-WA0090

সাও পাওলো: এই মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের ফুটবল দলে তারকা স্ট্রাইকার নেইমারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক ৩৪ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবর মাসে চোট পাওয়ার পর থেকে পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার জন্য লড়াই করে চলেছেন।
ব্রাজিল আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিরুদ্ধে এবং চার দিন পর অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এই দলে সম্পূর্ণ ফিট খেলোয়াড়দেরই অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, ব্রাজিল লিগে সান্তোস ও করিন্থিয়ান্সের মধ্যে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে নেইমারের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এর পর সাও পাওলোতে একটি অনুষ্ঠানে তিনি দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে সুযোগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন, তবে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রতিটি অনুশীলন সেশন ও প্রতিটি ম্যাচে ভালো পারফরম্যান্স করাই এখন আমার প্রধান লক্ষ্য। আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব—এ ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। এখনও চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি।
উল্লেখযোগ্য যে, ব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ১৮ মে ঘোষণা করবে। তার আগে দলটি ৩১ মে রিও দে জেনেইরোতে পানামার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।
চোটের কারণে নেইমারের ফুটবল জীবন বারবার বাধাগ্রস্ত হয়েছে। চোটের জন্যই তিনি ফুটবল থেকে অবসর নেওয়ার বিষয়েও ভাবনা-চিন্তা করছেন। সম্প্রতি ব্রাজিলের একটি ডিজিটাল মাধ্যমে তিনি অবসরের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

About Author

Advertisement