পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাংক‎‎

paytm-payments-bank_650x400_51505220288

নয়া দিল্লি: ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএমের পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহক সুরক্ষার স্বার্থে এবং ব্যাংকিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‎ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাংক যে পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করছিল তা গ্রাহকদের জন্য ক্ষতিকারক হতে পারে। পাশাপাশি ব্যাংকিং লাইসেন্স পাওয়ার পর যে সব নিয়ম ও শর্ত মানা বাধ্যতামূলক, সেগুলি যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।‎২০১৫ সালে সীমিত পরিসরে ব্যাংকিং পরিষেবা চালুর অনুমতি দেওয়া হয়েছিল পেটিএম পেমেন্টস ব্যাংককে। সেখানে ছোট অঙ্কের আমানত গ্রহণের সুযোগ থাকলেও ঋণ দেওয়ার অনুমতি ছিল না।‎পরে ২০২২ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশ দেয়, পেটিএম পেমেন্টস ব্যাংক নতুন গ্রাহক নিতে পারবে না। ২০২৪ সালে আরও কঠোর নির্দেশে জানানো হয়, নতুন করে কোনও অর্থ জমা নেওয়া যাবে না। তবে আগের গ্রাহকরা তাদের অর্থ তুলতে পারবেন বলে জানানো হয়। একই সঙ্গে ডিজিটাল লেনদেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়েছিল।‎বারবার নিয়ম লঙ্ঘনের অভিযোগের পরই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটল।

About Author

Advertisement