দুর্গাপুজোর অনুদান নিয়ে আজ মুখ্যমন্ত্রীর ঘোষণা

IMG-20260907-WA0062

কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এই প্রথম দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে। ফলে এ বছর শারদোৎসব নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো কমিটিগুলির মধ্যেও বিশেষ উৎসাহ দেখা দিয়েছে। রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান, বিদ্যুৎ বিলের ছাড়, সরকারি ফি-তে ছাড় এবং পুজো কার্নিভাল-সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ, সোমবার, মিলন মেলা প্রাঙ্গণ থেকে সরকারের বিভিন্ন পরিকল্পনার ঘোষণা করবেন।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কোন পুজো কমিটিগুলি অনুদান পাবে এবং অনুদানের পরিমাণ কত হবে তা নিয়ে। এর আগে প্রায় ৪৫ হাজার পুজো কমিটিকে সর্বোচ্চ ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হত। পাশাপাশি বিদ্যুৎ বিলে ৮০ শতাংশ ছাড় এবং দমকল-সহ বিভিন্ন সরকারি ফি মকুব করা হত।
মুখ্যমন্ত্রী এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে শুধুমাত্র প্রয়োজনীয় পুজো কমিটিগুলিকেই অনুদান দেওয়া হবে। আজকের অনুষ্ঠানে দুর্গাপুজোর আয়োজন, প্রতিমা নির্মাণ, পুজোর আচার-অনুষ্ঠান, ভোগ বিতরণ এবং কার্নিভাল সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনাও ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী পেনশনের বর্ধিত অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হবে।

About Author

Advertisement