‘টক টু গৌতম’ কর্মসূচি নিয়ে আপত্তি প্রত্যাহারের আহ্বান, শঙ্কর ঘোষকে অনুরোধ গৌতম দেবের

Screenshot_20260425_220241_Google

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের মেয়র ও তৃণমূল প্রার্থী গৌতম দেব তাঁর জনসংযোগমূলক কর্মসূচি চালিয়ে যেতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী শঙ্কর ঘোষ-এর কাছে অনুরোধ করেছেন, “টক টু গৌতম” কর্মসূচি নিয়ে দায়ের করা আপত্তি প্রত্যাহার করার জন্য।
এর আগে গৌতম দেব শিলিগুড়ি পুরনিগমের কার্যালয় থেকে “টক টু গৌতম” কর্মসূচি পরিচালনা করতেন।
তবে আচরণবিধি কার্যকর হওয়ার পর শঙ্কর ঘোষের অভিযোগের ভিত্তিতে জেলা নির্বাচন আধিকারিকের নির্দেশে ওই কর্মসূচি বন্ধ করতে হয়। এরপর তিনি নিজের বাসভবন থেকে “টক টু গৌতম” নামে জনসংযোগ চালু করেন।
শনিবার অনুষ্ঠিত পঞ্চম পর্যায়ে তিনি একাধিক ফোনকল গ্রহণ করে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। তবে তিনি জানান, বাড়ি থেকে এই কর্মসূচি পরিচালনা করতে প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এই পরিস্থিতিতে গৌতম দেব শঙ্কর ঘোষকে অনুরোধ করেছেন অভিযোগটি প্রত্যাহার করতে, যাতে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে পুনরায় পুরনিগম কার্যালয় থেকে কর্মসূচিটি পরিচালনা করা যায় এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত হয়।
অন্যদিকে শঙ্কর ঘোষ জানিয়েছেন, বিষয়টি লিখিতভাবে জানালে তিনি তা নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

About Author

Advertisement