জলপাইগুড়িতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ধাক্কায় মোমো বিক্রেতার মৃত্যু

Death-is-not-final-it-can-be-reversed-claims-New-York-University-doctor

জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনার আওতায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর এক মোমো বিক্রেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দে গত ৪০ বছর ধরে নিয়মিতভাবে ভোট দিয়ে আসছিলেন।
এবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে। জানা যায়, মঙ্গলবার সকালে তাঁর দেহ বাড়ির স্নানঘর থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

About Author

Advertisement