আম্মান: জর্ডানের বিমানবাহিনী কারাক শহরের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শুক্রবারের হামলার জবাবে সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে। গির্জাটিতে হামলায় নয়জন নিহত হয়েছিলেন।
জর্ডানের বিমানবাহিনী জানিয়েছে, এই অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস করা হয়েছে।
এই সামরিক অভিযানের পর সিরিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় দারা ও সুয়াইদা প্রদেশে চালানো হামলায় নিহত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিরিয়ার সরকার অভিযোগ করেছে, জর্ডান কোনো পূর্বসমন্বয় বা আগাম তথ্য প্রদান ছাড়াই এই সামরিক অভিযান চালিয়েছে। সিরিয়ার কর্মকর্তারা ঘটনার পরিস্থিতি তদন্ত করছেন। পাশাপাশি, পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জর্ডানের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে বলে জানানো হয়েছে।
পরে সিরিয়ার বন্দর ও শুল্কবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জর্ডানের সঙ্গে সিরিয়ার প্রধান সীমান্ত চৌকি বন্ধ করার ঘোষণা দিয়েছে।
এর আগে, গত সপ্তাহে সংঘটিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জর্ডানের কর্মকর্তারা সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছিলেন।





