ওয়াশিংটন: মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানানোর মঞ্চ হিসেবে দেখা হয় সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র শীর্ষ সম্মেলনকে। এই সম্মেলনে চীন, রাশিয়া ও ভারতের নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অংশ নেবেন। সম্মেলনের পাশাপাশি এই নেতাদের মধ্যে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে। সোমবার পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, এই বৈঠক থেকেই সংগঠনটি ব্রিকস মুদ্রা চালুর ঘোষণা করতে পারে।
মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও-র মূল বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের সময় পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানেরও আলোচনা হওয়ার কথা রয়েছে।





