ঘানাকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোয় কলম্বিয়া

IMG-20260704-WA0048

কানসাস সিটি: ম্যাচের ৫৬ মিনিটে জালের দেখা পেলেন লুইস দিয়াস। জালের সঙ্গে বলের সাক্ষাৎ হতেই আনন্দে মাতলেন কলম্বিয়ার ফরোয়ার্ড। তবে মুহূর্তের মধেই সেই আনন্দ ফিকে হয়ে গেল। গোলটি করার আগে অফসাইডের ফাঁদে পড়েছিলেন দিয়াস। দিয়াসের গোলের আনন্দ পূর্ণতা না পেলেও ঠিকই হাসিমুখে মাঠ ছেড়েছে কলম্বিয়া। কানসাস সিটিতে ঘানাকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ৩২-য়ের শেষ দল হিসেবে পরের রাউন্ডের টিকিট পেয়েছে তারা। জয়সূচক গোলটি এসেছে জন আরিয়াসের পা থেকে। ম্যাচের ১৪ মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থর বাড়ানো পাশে প্রতিপক্ষের জাল খুঁজে নেন আরিয়াস। তার সেই গোলেই পরে বিরতিতে যায় তারা। বিরতির পর দিয়াস গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। বিপরীতে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি গানা। ফল ১-০ গোলে হেরে বাড়ির টিকিট কেটেছে তারা। শেষ ষোলোয় কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

About Author

Advertisement