কলকাতা: স্বাস্থ্যই সম্পদ। এই সম্পদকে ধরে রাখতে ও সুনির্দিষ্ট চিকিৎসক এবং রোগী পরিষেবার দেওয়ার লক্ষ্যে দক্ষিন ২৪ পরগনার গড়িয়া স্টেশন সংলগ্ন অঞ্চলে “অ্যাপোলো ক্লিনিকে”র শুভ উদ্বোধন হয়ে গেল।বর্তমান চিকিৎসা ব্যবস্থায় অপরিহার্য হয়ে উঠেছে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা।
সেই কথা মাথায় রেখেই প্রখ্যাত ” স্বাস্থ্য পরিষেবার অন্যতম নাম “অ্যাপোলো ক্লিনিক ” শুরু করল নতুন ঠিকানা গড়িয়াতে। হৃদরোগ, দন্ত্, নাক-কান-গলা, সাধারণ চিকিৎসা,অর্থোপেডিক শিশুরোগ, ফুসফুস, বাত সহ মোট ১৮টি ক্লিনিকাল পরিষেবা জানালেন “সাউথ বেঙ্গল মেড কেয়ার এর ডিরেক্টর কিংশুক নস্কর। তার সঙ্গে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ল্যাব, আল্ট্রা সোনোগ্রাফি, বিভিন্ন এক্স- রে এবং ক্লিনিকাল বায়ো কেমেস্ট্রি। ক্লিনিকাল প্যাথোলজি, ক্লিনিক্যাল মাইএবায়োলজি এন্ড সেরোলজি, হেমাটোলজি, এবং হিস্টোপ্যাথোলজি।
তৎসহ বিভিন্নরকমের ডায়াগনস্টিক পরিসেবা, যেমন ই.সি.জি, ইকোকালার ডপলার,অডিও মেট্রি, স্পাইরোমেট্রি, ই.ই.জি/এন.সি.ভি, ট্রেডমিল টেস্ট, হলটার মনিটরিং, আমবুলটারি বি. পি. মনিটরিং. অত্যাধুনিক দাঁতের চিকিৎসা সুবিধা, চর্মরোগ বিভাগ ব্যবস্থা রয়েছে এই বিশাল ক্লিনিকে Iনিম্নবর্গের মানুষের জন্য আমরা খুব শীঘ্রই “ফুলবডি চেক আপে”র ব্যবস্থা চালু করব বলে জানালেন এই সংস্থার সেন্টার হেড শ্রেয়াস গোস্বামী। চিকিৎসার প্রয়োজনীয় টেস্ট ব্যয়সাধ্য মূল্যে রাখা হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার প্রণব কুমার গোস্বামী।
মানুষের প্রকৃত স্বাস্থ্য সেবায় স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা এই শাখাটি চালু হল বলে জানালেন অ্যাপোলো হাসপাতালের চেন্নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার- ডাঃ নারায়ণ মিত্র। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম, স্থানীয় পুরপ্রতিনিধি সহ একাধিক চিকিৎসক ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাস্থ্য পরিষেবায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে জানান ডা: নারায়ণ মিত্র।









