কামাখ্যাগুড়ি: এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৪২ জনের নাম বাদ পড়েছে। এর প্রতিবাদে কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাইন বোর্ড এলাকায় পথ-অবরোধ করলেন স্থানীয়রা।
রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। জানা গিয়েছে, খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারারথলি এলাকায় মোট ৪২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বিষয়টি নিয়ে এদিন ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমারগ্রাম থানার আইসি শমীক চট্টোপাধ্যায়।
পুলিশ আলোচনা করে অবরোধ তুলে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদেরকে ট্রাইব্যুনালে আবেদন করার কথা বলা হয়েছে পুলিশের তরফে।









