কলকাতা: ভারতের রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল কুলিং সেগমেন্টে কোম্পানির উপস্থিতিকে আরও শক্তিশালী করতে ব্লু স্টার লিমিটেড ২০২৬-এর গ্রীষ্মের মরসুমের জন্য তাদের নতুন রেঞ্জের রুম এয়ার কন্ডিশনার লঞ্চ করেছে। গ্রাহকদের নানাবিধ চাহিদা ও ব্যবহারিক প্রয়োজন মেটাতে এই বিশাল পোর্টফোলিওতে রয়েছে মোট ১২৫টি রুম এয়ার কন্ডিশনার মডেল, যার মধ্যে একটি ফ্ল্যাগশিপ প্রিমিয়াম রেঞ্জও অন্তর্ভুক্ত। সব মডেলই ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়া ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (বি)-এর নতুন মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিভিন্ন ব্যবহারক্ষেত্রে এনার্জি-এফিশিয়েন্ট এবং উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন কুলিং সলিউশনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে এই নতুন লাইনআপটি তৈরি করা হয়েছে। ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা, দ্রুত নগরায়ন এবং জলবায়ুর পরিবর্তনের মতো একাধিক কারণে, ভারতে রুম এয়ার কন্ডিশনার শিল্প বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় ১৪ মিলিয়ন ইউনিটের এই বাজার, ২০৩০ অর্থবর্ষের মধ্যে ৩০ মিলিয়ন ইউনিটে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। বিস্তীর্ণ ও সম্ভাবনা পূর্ন বাজারে প্রথমবারের ক্রেতাদের চাহিদা এবং উন্নত শহরাঞ্চলে রিপ্লেসমেন্ট ডিমান্ড, এই দুইয়ের সম্মিলিত প্রভাবে এই বৃদ্ধি ঘটবে। টিয়ার ৩, ৪ এবং ৫ বাজারগুলি এখন বৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে এগিয়ে আসছে যেগুলি তুলনামূলকভাবে ছোট বেস থাকা সত্ত্বেও টিয়ার ১ ও ২ শহরের তুলনায় দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।এই পোর্টফোলিওতে সব ধরনের মডেলই অন্তর্ভুক্ত রয়েছে যেমন ইনভার্টার, ফিক্সড-স্পিড এবং উইন্ডো এয়ার কন্ডিশনার, এবং এগুলি বিভিন্ন মূল্যপরিসরে ভিন্ন ভিন্ন গ্রাহক গোষ্ঠীর চাহিদা পূরণ করে। এই রেঞ্জের একটি বিশেষ আকর্ষণ হল ‘আইকোনিয়া’ একটি প্রিমিয়াম সিরিজ, যা স্টাইলিশ মিডনাইট সিলভার ফিনিশে ডিজাইন করা হয়েছে এবং বিশেষভাবে বিচক্ষণ গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি।কোম্পানিটি এক শক্তিশালী ফ্ল্যাগশিপ মডেলের রেঞ্জ লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ‘সুপার এনার্জি-এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার’, ‘হেভি-ডিউটি এয়ার কন্ডিশনার’, ‘হট অ্যান্ড কোল্ড এয়ার কন্ডিশনার’ এবং ‘অ্যান্টি-ভাইরাস টেকনোলজি সমৃদ্ধ এয়ার কন্ডিশনার’। ব্লু স্টারের ‘সুপার এনার্জি-এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার’-এ রয়েছে বিশেষ ‘ডায়নামিক ড্রাইভ টেকনোলজি’, যা বেশি এয়ারফ্লো প্রদান করে অপ্টিমাইজড কুলিং-এর পাশাপাশি এনার্জি এফিশিয়েন্সিও বাড়ায়। এর ফলে, ১ টন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশনারগুলি ৬.২৫ আইএসইইআর অর্জন করতে সক্ষম হয়েছে, যা একটি ৩-স্টার ইনভার্টার এয়ার কন্ডিশনারের তুলনায় প্রায় ৪৫শতাংশ বেশি এনার্জি-এফিশিয়েন্ট।‘হেভি-ডিউটি এয়ার কন্ডিশনার’ রেঞ্জটি উন্নত স্পেসিফিকেশন দিয়ে তৈরি, যা তীব্র গরমেও ৫৬°সি পর্যন্ত তাপমাত্রায় অসাধারণ কুলিং ক্ষমতা ও আরাম নিশ্চিত করে।

কোম্পানির ‘হট অ্যান্ড কোল্ড এয়ার কন্ডিশনার’ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে বিভিন্ন আবহাওয়ায় সারা বছর জুড়ে আরামদায়ক অনুভূতি প্রদান করা যায়। এছাড়াও শীতপ্রধান অঞ্চলের জন্য, ব্লু স্টার এমন একটি বিশেষ মডেলও নিয়ে এসেছে, যা -১৫°সি পর্যন্ত কম তাপমাত্রাতেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম—শ্রীনগরের মতো কঠোর শীতপ্রধান অঞ্চলের জন্য যা একেবারেই উপযোগী। এছাড়াও -৫°সি পর্যন্ত তাপমাত্রায় দক্ষতার সঙ্গে কাজ করতে পারে এমন মডেলও রয়েছে, যা শীতপ্রধান অঞ্চলের প্রয়োজন মেটাতে বিশেষভাবে তৈরি।










