কলকাতা-মুম্বই লড়াই আইপিএলে

hqdefault

মুম্বই: আজ আইপিএল অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স। আর প্রথম ম্যাচে নামার আগেই চিন্তায় মুম্বই শিবির। বড় ধাক্কা তাদের সাজঘরে।রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের কাছেই এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়েই কঠিন। তার উপরে কেকেআর এবার সব অর্থেই নতুন একটা দল। অজিঙ্ক রাহানের সামনে পরীক্ষাও। আর ওয়াংখেড়েত মুম্বই ইন্ডিয়ান্স সবসময়েই কঠিন প্রতিপক্ষ। এই ম্যাচে নামার আগে জশপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার ও উইল জ্যাকস নেই দলের ট্রেনিং সেশনে।
বুমরাহ এখন রয়েছেন সেন্টার অফ এক্সেলেন্সে। মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। কিন্তু ফাইনালে ভারতের কাছে হার মানতে হয় কিউয়িদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পরে পরবর্তী দুটি ম্যাচে তিনি বিশ্রাম নেন। ভারতের কাছে সেমি-যুদ্ধে হার মানা ইংল্যান্ড স্কোয়াডে ছিলেন উইল জ্যাকস।
তিনি এবং স্যান্টনার কবে ফিরবেন তার অপেক্ষায় রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা। তবে মুম্বই ইন্ডিয়ান্স সব অর্থেই শক্তিশালী দল। কে আছে, কে নেই, তা নিয়ে তারা চিন্তিত নয়। রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ও কলকাতার জমজমাট এক লড়াই হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

About Author

Advertisement