উদ্যোক্তা বিকাশ দোকানিয়ার অভিনব উদ্যোগের প্রশংসায় পদ্মশ্রীপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর

IMG-20260307-WA0092

কলকাতা: সম্প্রতি পদ্মশ্রীপ্রাপ্ত মুম্বইয়ের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর কলকাতার পি–৩৬ সিআইটি রোডে অবস্থিত ‘কাসা ইন্ডিয়া’ বিপণিতে উপস্থিত হন। উদ্যোক্তা বিকাশ দোকানিয়ার অভিনব উদ্যোগের প্রশংসা করতেই তিনি সেখানে যান।
বিকাশ দোকানিয়া দেশের সংস্কৃতি ও কুটির শিল্পকে ভিত্তি করে সাধারণ কুশনকে এক নতুন রূপ দিয়েছেন, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। তাঁর এই উদ্যোগের প্রশংসা করে মধুর ভাণ্ডারকর বলেন, এমন সৃজনশীল প্রচেষ্টা দেখতে ও উৎসাহ দিতে তিনি দূর মুম্বই থেকে এখানে এসেছেন।
বিকাশ দোকানিয়া সাংবাদিকদের জানান, তাঁর তৈরি এই কুশন এখন থেকে ভারতের বিভিন্ন প্রান্তে পাওয়া যাবে। শুধু তাই নয়, দুবাইয়ের সঙ্গে বৈদেশিক বাণিজ্য নিয়েও আলোচনা চলছে।
তিনি আরও জানান, এই কাজে তাঁকে সহযোগিতা করেছেন তাঁর স্ত্রী বন্দনা দোকানিয়া, কন্যা তৃষা এবং পুত্র যশ দোকানিয়া।

About Author

Advertisement