শিলিগুড়ি: শিলিগুড়ি পৌর নিগম((এসএমসি)-এর ৫০তম বোর্ড সভায় এসআইআর ইস্যুকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।সভায় মেয়র গৌতম দেব, উপ-মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীসহ বিভিন্ন দলের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্বাভাবিক পরিবেশ থাকলেও পরবর্তীতে এসআইআর ইস্যু উত্থাপিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।এরপর বিজেপি কাউন্সিলররা সভা কক্ষ ত্যাগ করেন। তবে তারা পরে জানান যে এটি কোনো ওয়াকআউট নয়, বরং পূর্বনির্ধারিত অনুমতি নিয়ে নির্ধারিতভাবে সভা থেকে বেরিয়ে যাওয়া হয়েছে।সভায় শহরের নিকাশি ব্যবস্থা উন্নয়ন এবং আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নাগরিক পরিষেবা উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হয়।সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী ৬ মে-র পর শহরে একাধিক উন্নয়ন প্রকল্প শুরু করা হবে। তিনি বলেন, শিলিগুড়ির সামগ্রিক উন্নয়ন এবং নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করাই প্রশাসনের মূল লক্ষ্য।সব মিলিয়ে, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও সভার মূল আলোচ্য বিষয় ছিল শহরের উন্নয়ন ও পরিষেবা উন্নত করা।










