এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬: ভারত তৃতীয় শক্তিশালী রাষ্ট্র; মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা।

IMG_a02d505a-5c38-4151-99b7-1064ac88fa43

ক্যানবেরা: অস্ট্রেলীয় থিঙ্ক ট্যাঙ্ক ‘লোউই ইনস্টিটিউট’ কর্তৃক প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স’ ২০২৬-এ ভারত তৃতীয় শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। রাশিয়া ও জাপানকে পেছনে ফেলে ভারত তৃতীয় স্থানে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জন্য ভারতের সামগ্রিক শক্তির স্কোর ৪০.৫-এ পৌঁছেছে, যা ০.৫ পয়েন্টের উন্নতি নির্দেশ করে। গত বছর ভারতের স্কোর ছিল ৪০। তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন; তবে এই দুই পরাশক্তির মধ্যকার ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবধান হ্রাস
৭৮.৯ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র এই সূচকে শীর্ষে রয়েছে, আর ৭৩.৬ পয়েন্ট নিয়ে চীন দ্বিতীয় অবস্থানে আছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্কোর ছিল ৮০.৪ এবং চীনের স্কোর ছিল ৭৩.৭। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মাত্র ৫.৩ পয়েন্টের ব্যবধান রয়েছে—যা ২০১৮ সালে এই সূচকটি প্রথম প্রবর্তিত হওয়ার পর থেকে সর্বনিম্ন। একইভাবে, ৩৮.৬ পয়েন্ট নিয়ে জাপান চতুর্থ অবস্থানে রয়েছে এবং ৩২.২ পয়েন্ট নিয়ে রাশিয়া পঞ্চম স্থানে রয়েছে।
​প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সামগ্রিক শক্তি ভারতের তুলনায় ৮০ শতাংশ বেশি।
আঞ্চলিক প্রভাব এবং মোদীর নেতৃত্ব
প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা ভাটা পড়লেও এশীয় অঞ্চলে ভারতের কূটনৈতিক প্রভাব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সূচকের ভিত্তিতে, কূটনৈতিক প্রভাবে ভারত ৭০.৩, ভবিষ্যৎ সম্পদের ক্ষেত্রে ৫৬.২, সাংস্কৃতিক প্রভাবে ৪৩.৮ এবং প্রতিরক্ষা নেটওয়ার্কের ক্ষেত্রে ১৮.৬ স্কোর অর্জন করেছে।
এ ছাড়াও, আঞ্চলিক নেতৃত্বের মূল্যায়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন ধাপ এগিয়ে এশিয়ায় দ্বিতীয় প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন। এই তালিকায় তাঁর আগে রয়েছেন কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৭টি দেশ ও অঞ্চলকে আটটি ভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করে ‘লোয়ি ইনস্টিটিউট’ এই বার্ষিক প্রতিবেদনটি তৈরি করেছে।

About Author

Advertisement