একাধিক সম্পর্কেও আপত্তি নেই, মেয়েকে স্বাধীন জীবন দিতে চান কিয়ারা

IMG-20260505-WA0059

কন্যা সারায়াহর ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মত অভিনেত্রীর

‎মুম্বই: বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি বরাবরই নিজের ছকভাঙা ভাবনার জন্য পরিচিত। এবার নিজের ব্যক্তিগত জীবন নয়, বরং একমাত্র কন্যা সারায়াহর ভবিষ্যৎ সম্পর্ক ও জীবনযাপন নিয়ে এমন মন্তব্য করলেন, যা ঘিরে সমাজমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে।
‎সাধারণত মেয়ের সম্পর্ক বা বিয়ে নিয়ে ভারতীয় পরিবারে রক্ষণশীল মনোভাব দেখা যায়। তবে কিয়ারা স্পষ্ট জানিয়েছেন, তিনি চান না তাঁর মেয়ে বড় হয়ে ভাবুক যে তাকে শুধুমাত্র একজন মানুষকেই ভালোবাসতে হবে বা তাকেই বিয়ে করতে হবে।
‎সম্প্রতি এক আলাপচারিতায় অভিনেত্রী মা হিসেবে নিজের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। কিয়ারা বলেন, তিনি চান তাঁর মেয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন জীবন দেখুক। তাঁর কথায়, সারায়াহর উপর কোনও বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হবে না। সে যদি বিয়ে করতে চায়, করবে, আর যদি না চায়, তাতেও তাঁর আপত্তি নেই। তিনি সবসময় মেয়ের পাশে থাকবেন বলেও জানান।
‎অভিনেত্রী নিজের অতীত সম্পর্ক নিয়েও অকপট ছিলেন। তিনি বলেন, জীবনের বিভিন্ন সময়ে যাঁদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, তাঁদের প্রত্যেককেই একসময় বিয়ে করার কথা ভেবেছিলেন। তবে জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। হাসতে হাসতেই কিয়ারা বলেন, শেষ পর্যন্ত সিদ্ধার্থ মালহোত্রা-র মতো জীবনসঙ্গী পাওয়ায় তিনি ভীষণ সুখী।
‎কিয়ারা আরও জানান, অতীতের ভাঙা সম্পর্কগুলোই তাঁকে পরিণত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তাঁর মতে, ভুল মানুষ নির্বাচন করাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, আর সেই ভুল থেকেই মানুষ শিক্ষা পায়। তাই মেয়েকেও জীবনের সমস্ত অভিজ্ঞতা অর্জনের স্বাধীনতা দিতে চান তিনি।
‎২০২৫ সালের ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি। সম্প্রতি প্রথম মাতৃদিবস উদ্‌যাপন করেন অভিনেত্রী। সেই বিশেষ দিনে সিদ্ধার্থ তাঁকে নিজ হাতে খাবার তৈরি করে চমকে দেন বলেও জানা গিয়েছে।
‎কাজের ক্ষেত্রে আগামী দিনে কিয়ারাকে দেখা যাবে টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস ছবিতে। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন যশ, নয়নতারা এবং হুমা কুরেশি। যদিও ছবির মুক্তির দিন কিছুটা পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

About Author

Advertisement