শিলিগুড়ি: উন্নয়নের পাঁচালী নিয়ে শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গেলেন সঞ্জয় টিব্রুওয়াল। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের হাতে উন্নয়নের পাঁচালীর বইটি তুলে দেন। তার সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা। তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে উন্নয়নের পাঁচালীর বইটি হাতে তুলে দিচ্ছি। সঞ্জয় টিব্রুওয়াল আরও জানালেন আমাদের লক্ষ্য প্রত্যেক মানুষের হাতেই মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী তুলে দিয়ে তাদেরকে বোঝানো। তবেই আমরা মনে করব আমরা সফল।











