কলকাতা: রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে গঠিত কমিশনের কাজ মসৃণভাবে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নেতৃত্বে গঠিত কমিশন সরকারের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করছে। ইতিমধ্যেই কমিশনের দিল্লিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি রাজ্যের পাঁচটি এলাকায় জনশুনানি করার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, কমিশনের কাজে সরকার কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। বিভিন্ন পক্ষের মতামত, পরামর্শ ও সংশ্লিষ্ট বিষয়গুলি বিবেচনায় নিয়ে কমিশন তার রিপোর্ট তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর যদি ইউসিসি কার্যকর করার সুপারিশ করা হয়, তাহলে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে বিধানসভায় সংশ্লিষ্ট বিল পেশ করা হবে।
রাজ্যে ইউসিসি কার্যকর করার লক্ষ্যে সরকারের gপ্রস্তুতি এগিয়ে চলায় এখন কমিশনের রিপোর্টের দিকেই বিশেষ নজর রয়েছে।





