শিলিগুড়ি: গত ২রা মার্চ সোমবার রাতে আলো চৌধুরী মোড়ের কাছে এক পথ দুর্ঘটনায় আহত হন অঙ্কিতা দাস নামে এক যুবতী। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে হাসপাতালে গিয়ে পৌঁছন মেয়র গৌতম দেব। তিনি জানালেন আমি ওর সাথে দেখা করে ওকে জানিয়েছি কোনো রকম সমস্যা হলে আমাকে জানাতে। ওর পরিবারের সাথে আমার কথা হয়েছে।আজ হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করি এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিই। ওর সাথে অনেকক্ষণ কথা বলেছি। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।তিনি আরো জানালেন আমি গোটা বিষয়টা দেখছি। খুবই দুঃখজনক ঘটনা। ঘটনার সঙ্গে যুক্ত মদ্যপ গাড়িচালককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি নিয়ে পুলিশ – প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই ‘হিট অ্যান্ড রান’ সংক্রান্ত ঘটনাগুলি প্রতিরোধে একটি প্রশাসনিক বৈঠক ডাকা হবে।








