আর্থিক সমস্যা বাধা পর্বতারোহীদের : পিয়ালী বসাক

IMG-20250326-WA0005

পর্বতারোহী পিয়ালী বসাক আগামী মাসে পাড়ি দিচ্ছেন ভারত-চিন সীমান্তের সর্ব্বোচ্চ শৃঙ্গ সীমাপম্মা ও চো ওউ তে।মঙ্গলবার কলকাতার বিখ্যাত ইভেন্ট প্লেনার সংস্থা আইকনিকের অফিসে সাক্ষাৎ করলেন তিনি। তাঁর আগামী দিনের লক্ষ্য পূরণের বিষয়ে তিনি জানালেন, এর আগে ২৭ হাজার ফুট উচ্চতার শৃঙ্গ জয় করেছি। পৃথিবীর ৬টি উচ্চতম শৃঙ্গ জয় হয়েছে। কিন্তু এবার ভারত-চিন সীমান্তের এই শৃঙ্গ জয় নতুন স্বপ্ন। ভারতের প্রথম কোনো মহিলা পর্বতারোহী যিনি এই লক্ষ্য পূরণের দিকে চলেছেন বলে জানান। তবে বর্তমান পরিস্থিতিতে যদি সীমান্ত বন্ধ থাকে বিকল্প হিসাবে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান। তবে এত প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আর্থিক সমস্যা যে বড় কারণ সেই কথাই জানালেন। তিনি বলছিলেন এই পর্বতারহণে বিপুল অর্থের প্রয়োজন। ফলে সরকারী ও বেসরকারি ভাবে যদি সাহায্য পাওয়া যেত তবে ঋণের বোঝা নিয়ে যাত্রা করতে হত না। তাঁকে দেখে বহু বাঙালি ছেলে মেয়েরা হয়তো বর্তমান সময়ে উৎসাহী হচ্ছেন কিন্তু আর্থিক সমস্যার কারণে বেশ কিছুটা পিছিয়েও যান। যদিও সরকারের পক্ষ থেকে ৭ লক্ষ টাকা দেওয়া হয় ঠিকই কিন্তু পোশাক সামগ্রীর সরঞ্জামের যে বিপুল খরচ তাও বেশ ব্যয় সাপেক্ষ বলে জানান। যেহেতু তিনি চুঁচুড়ার মেয়ে ফলে আগামী দিনে তিনি চন্দননগরে একটি একাডেমি করার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করেন।

About Author

Advertisement