আজ বাজেট পেশ

IMG-20260131-WA0085

নয়াদিল্লি: আজ পেশ করা হবে বাজেট। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনিও দেশের একজন মহিলা অর্থমন্ত্রী হিসেবে ফের একবার বাজেট পেশ করবেন। এবারের বাজেটে মহিলাদের ক্ষমতায়নে সরকার কতটা জোর দেবে সেদিকে তাকিয়ে থাকবে সকলেই। দেশের মহিলারা দেশের অর্থনীতির ভিত। তাদের কথা কী ভাবছে সরকার। চাকরিক্ষেত্রে মহিলাদের উন্নতি থেকে শুরু করে তাদের শিক্ষাগত যোগ্যতা, ব্যবসা সবতেই নজর থাকবে। ফলে বাজেট থেকে তারা কী পাবেন।শিল্পমহল মনে করছে এবারের বাজেটের ফোকাস থাকবে স্টার্টআপের ক্ষেত্রে মহিলাদের অগ্রগতির দিকটি। সেখানে তাদের হয়তো বাড়তি সুবিধা দেওয়া হবে।অনেক মহিলারা এমএসএমই-র সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের দিকটি এবার সরকার কতটা চিন্তা করবে সেটাও সকলের নজরে থাকবে।বিশেষজ্ঞরা মনে করছেন বাজেটে মহিলাদের হাতে আরও ক্ষমতা দেওয়া হতে পারে। সেখানে ক্রেডিট গ্যারান্টি ৫ কোটি থেকে বাড়িয়ে ১০ কোটি করা হতে পারে।যেসব মহিলারা ক্ষুদ্রশিল্পের সঙ্গে যুক্ত তাদের বিনিয়োগের দিকটি এবারের বাজেটে থাকতে পারে। সেখানে ২.৫ কোটি টাকা থেকে বেড়ে হতে পারে ১০ কোটি টাকা।এছাড়া যেসব মহিলারা এসসি, এসটি-র মধ্যে রয়েছেন তাদের দিকে সরকার কতটা নজর দেবে সেদিকেও সকলের নজর থাকবে। আগামী ৫ বছরে সেভাবেই চলবে কেন্দ্রীয় অর্থনীতি।২০২৬ সালের বাজেট দেশের আত্মনির্ভরতার পথে নতুন গতি দেবে। সেখানে কোথায় মহিলারা বেশি সুবিধা পাবেন সেটাই দেখার। তবে প্রশ্ন উঠছে বেতনভোগীরা এবারের বাজেট থেকে কী পাবেন।বেতনভোগীরা কি এবারের বাজেট থেকে ভাল আয়কর ছাড় পাবেন। যদি সেই পথে সরকার না যায় তাহলে তাদের কতটা সমস্যা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এবারের বাজেটে করছাড় নিয়ে সরকার খুব বেশি চিন্তাভাবনা করছে না। ফলে করের পুরনো কাঠামোতেই জোর দেওয়া হবে।ইতিমধ্যে ১২ লাখ পর্যন্ত করছাড় রয়েছে। এই সীমা আরও বাড়তে পারে বলেও অনুমান করছেন বিশেষজ্ঞরা। যদি সেটা হয় তাহলে বেতনভোগীরা আরও বেশি সুবিধা পাবেন।প্রতিবার বাজেট পেশের পর আরবিআই নিজের বিশ্লেষণ করে। সেখানে দেশের অর্থনীতি থেকে শুরু করে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হয়ে থাকে।তবে বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে সরকার কর কাঠামো নিয়ে বেশি চিন্তাভাবনা করছে না। তারা পুরনো করের হার বজায় রেখেই নতুন কর আইনকে নিয়ে আসবে।আয়করের দিকে যেহেতু সবার বেশি নজর থাকে। সেদিকে সাধারণ বেতনভোগীরা এবারের বাজেট নিয়ে বেশি চিন্তাভাবনা করার সুযোগ পাবেন না।বাজেট পেশের শুরু থেকেই দেশের মানুষের নজর থাকবে আয়কর ছাড়ের দিকে। সেখান থেকে দেখতে হলে এবারের বাজেটে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।বাজেটের প্রধান দিক থাকে দেশের আয়করের দিকটি। সেখানে পুরনো কর কাঠামোই থাকবে কিনা সেদিকেই এবার সকলের নজর।

About Author

Advertisement