আগরতলা: জাতীয় শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা

IMG-20260905-WA0099

ত্রিপুরা: ড. মানিক সাহ তাঁর ফেসবুকের মাধ্যমে জাতীয় শিক্ষক দিবসের বিশেষ উপলক্ষে ভারতের মহান দার্শনিক, প্রখ্যাত শিক্ষাবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর প্রতি সম্মান জ্ঞাপন করেছেন।
তিনি ফেসবুকে বলেন, শিক্ষকরা সমাজ ও জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের জ্ঞান, সংস্কার, মূল্যবোধ, আদর্শ ও প্রেরণা ভবিষ্যৎ প্রজন্মের পথকে আলোকিত করে। শিক্ষা ও মানবতার এই মহান অভিযানে নিবেদিত সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, “রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও গুণগত, কার্যকর ও সুদৃঢ় করে তুলতে সরকার যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা, ত্যাগ, অক্লান্ত পরিশ্রম এবং অতুলনীয় অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুকরণীয়।”
জ্ঞানরূপী আলোর শিখা ছড়িয়ে সমাজ ও দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে নিরন্তর নিবেদিত সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে তিনি জাতীয় শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

About Author

Advertisement