অসম: মুখ্যমন্ত্রীর হাতে গুয়াহাটি নগর সেবা ভবনের উদ্বোধন

IMG_20260226_230823

গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজধানী গুয়াহাটির বেতকুচিতে নবনির্মিত গুয়াহাটি নগর সেবা ভবনের উদ্বোধন করেন। এই ভবনটি গুয়াহাটি পৌর নিগমের নতুন সদর দফতর হিসেবে কাজ করবে।
বেতকুচিতে নির্মিত এই আধুনিক নগর সেবা ভবনের লক্ষ্য হলো নগর প্রশাসনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা। নতুন ভবনের মাধ্যমে নাগরিকদের উন্নত পরিষেবা প্রদান এবং বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এই উপলক্ষে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান যে ভূমি রাজস্বে কোনো প্রকার বৃদ্ধি করা হয়নি। তিনি বলেন, রাজ্য সরকার জমির কর বাড়ায়নি এবং এ সংক্রান্ত যে সব গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

About Author

Advertisement