নয়াদিল্লি: ভারতের উপরাষ্ট্রপতি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের আচার্য সি. পি. রাধাকৃষ্ণন মঙ্গলবার নয়াদিল্লিতে তাঁর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এবং ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ এর মধ্যে সমঝোতা স্মারক বিনিময় করা হয়।
এই উপলক্ষ্যে, উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন এই সহযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন যে, এই অংশীদারিত্ব সমসাময়িক অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার লক্ষ্যে একাডেমিক উৎকর্ষ, গবেষণাসক্ষমতা এবং নীতিগত দক্ষতাকে একটি অভিন্ন মঞ্চে একত্রিত করেছে।
অনুষ্ঠানটিতে ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ-এর প্রেসিডেন্ট এন. কে. সিং; লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স-এর প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ল্যারি ক্রেমার; ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ-এর চেয়ারম্যান ড. মাইকেল দেবব্রত পাত্র; এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক যোগেশ সিং-এর পাশাপাশি আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, অনুষদ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





