সিকিমের ১৯তম রাজ্যপাল হলেন দুষ্মন্ত গৌতম

FB_IMG_1792420398987

শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি মুশতাক

গ্যাংটক: সিকিমের নবনিযুক্ত রাজ্যপাল দুষ্মন্ত গৌতম সোমবার পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেছেন। এর মাধ্যমে তিনি রাজ্যের ১৯তম রাজ্যপাল হলেন।
লোকভবনে আয়োজিত এক বিশেষ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি এ. মোহাম্মদ মুশতাক নবনিযুক্ত রাজ্যপাল দুষ্মন্ত গৌতমকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) নবনিযুক্ত রাজ্যপাল গৌতমকে ঐতিহ্যবাহী ‘খাদা’ (আনুষ্ঠানিক স্কার্ফ) পরিয়ে স্বাগত জানান এবং তাঁকে অভিনন্দন জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তামাং তাঁকে বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকার, রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ আধিকারিক এবং উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তি নবনিযুক্ত রাজ্যপাল দুষ্যন্ত গৌতমকে অভিনন্দন জানান এবং তাঁর কার্যকাল সফল হোক, এই শুভকামনা ব্যক্ত করেন।

About Author

Advertisement