১০ মিনিটেই তৈরি করুন ‘বান দোসা’: সুজি ও দই দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন সকালের নতুন এক নাস্তা

bffa0f32-3d02-4b30-9a4e-fe80ca935921

নয়াদিল্লি: দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে ‘দোসা’ সবসময়ই সকালের নাস্তা হিসেবে অত্যন্ত জনপ্রিয়। তবে প্রথাগত দোসার বাইরে নতুন কিছু চেখে দেখতে চাইলে ‘বান দোসা’ আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। বাইরেটা মুচমুচে আর ভেতরটা দারুণ নরম ও স্পঞ্জি, এই দোসাটি যেমন সুস্বাদু, তেমনই তৈরি করাও খুব সহজ।
চাল ও ডাল ঘণ্টার পর ঘণ্টা ভিজিয়ে রাখা বা গাঁজানোর ঝামেলা ছাড়াই সুজি ও দই দিয়ে এটি মাত্র ১০ মিনিটেই তৈরি করা যায়।
প্রয়োজনীয় উপকরণ ও প্রস্তুত প্রণালী~
ব্যাটার বা মিশ্রণ তৈরি: একটি পাত্রে ১ কাপ সুজি নিন। এতে ৩/৪ কাপ দই ও আধা কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঢেকে কিছুক্ষণ রেখে দিন, যাতে সুজি তরলটুকু শুষে নিয়ে ফুলে ওঠে।
ফোড়ন বা বাগার তৈরি: একটি ছোট প্যানে সামান্য তেল গরম করে তাতে সরিষা দানা, জিরা, বিউলির ডাল (উড়াদ ডাল), মিহি করে কুচানো পেঁয়াজ ও কারিপাতা দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজের রঙ হালকা সোনালি হয়ে এলে আঁচ বন্ধ করে দিন এবং ফোড়নটি ঠান্ডা হতে দিন।
ব্যাটার বা মিশ্রণ তৈরি: ভিজিয়ে রাখা সুজির মিশ্রণটি একটি ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে মসৃণ ব্যাটার তৈরি করে নিন। এরপর এটি একটি পাত্রে ঢেলে তাতে আগে থেকে তৈরি করা পেঁয়াজের ফোড়ন ও মিহি করে কুচানো তাজা ধনেপাতা মিশিয়ে নিন।
​বেকিং সোডা মেশানো: দোসা নরম ও স্পঞ্জি করতে ব্যাটারে ১/৪ চা-চামচ বেকিং সোডা যোগ করুন। সোডা সক্রিয় করতে এর ওপর সামান্য জল ছিটিয়ে দিন এবং তারপর আলতোভাবে এক দিকে নাড়তে থাকুন।
রান্না ও পরিবেশন: একটি ছোট বা গভীর প্যানে সামান্য তেল বা ঘি মাখিয়ে কম আঁচে বসান। প্যানে ১-২ টেবিল-চামচ ব্যাটার ঢেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। নিচের অংশ সোনালি রঙের হয়ে এলে উল্টে দিন এবং অন্য পাশটি ৩০-৪০ সেকেন্ড ধরে রান্না করুন।
​আপনার গরম গরম ও নরম ‘বান দোসা’ তৈরি। নারকেলের চাটনি বা ঝাল ‘কারা চাটনি’-র সাথে এটি পরিবেশন করুন।
​
​

About Author

Advertisement