শিলিগুড়ি: রাস্তায় চলাচলকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত তল্লাশি এবং ‘ব্রেথ অ্যানালাইজার’ পরীক্ষা শুরু করেছে।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তথ্য অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিলিগুড়ির রাস্তাঘাট সবার জন্য নিরাপদ করে তোলার লক্ষ্যে পুলিশ গাড়িচালকদের কাছে মদ্যপান করে গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছে।





