আসাম: ৬ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫

photocollage_202692215016129

গুয়াহাটি: দুটি পৃথক অভিযানে আসাম পুলিশ ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা দেওয়া তথ্য অনুযায়ী, কার্বি আংলং পুলিশ ৩ কেজি মরফিন উদ্ধার করেছে এবং শ্রীভূমি পুলিশ ৩০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
জব্দ করা মাদকের দুটি চালানের মোট মূল্য আনুমানিক ৬ কোটি টাকা (প্রতিটির মূল্য ৩ কোটি টাকা)। পাচারকারীরা জুতো, ব্যাটারির খোপ এবং একটি ‘অল্টো’ গাড়ির ভেতর এই মাদকদ্রব্য লুকিয়ে রেখেছিল। মুখ্যমন্ত্রী সরমা এই সাফল্যের জন্য আসাম পুলিশকে ভূয়সী প্রশংসা করেছেন এবং তাদের অভিনন্দন জানিয়েছেন।

About Author

Advertisement