মন্ত্রী অগ্নিমিত্রা পাল নতুন “খুশিয়ান কেয়ারস” পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করলেন

FB_IMG_1789666501901

কলকাতা: সমাজকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে “খুশিয়ান কেয়ারস”-এর একটি নতুন পরিষেবা কেন্দ্রের জমকালো উদ্বোধন করা হলো। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন যে, এই নতুন সেবা কেন্দ্রটি থেকে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন এবং সমাজকল্যাণমূলক এই কার্যক্রমের অগ্রগতি অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

About Author

Advertisement