মুম্বই: গীতু মোহনদাস পরিচালিত যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েছে। ছবিতে যশ ও কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য এবং হিংসাত্মক উপস্থাপনা নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং চলছে। এরই মধ্যে গীতু ও যশের পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে। গীতু জানিয়েছিলেন, চিত্রনাট্য লিখলেও শুটিং ও সম্পাদনার সময় তিনি তাতে পরিবর্তন করেন। অন্য দিকে, যশ বলেছিলেন, ছবি দেখে দর্শক অবাক হয়ে যাবেন। তাঁদের সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে ট্রোলিং। যদিও কিছু দর্শক যশের অভিনয়ের প্রশংসা করেছেন। ছবিটি ভারতে প্রথম দিনে ১০১.১০ কোটি টাকা নেট এবং বিশ্বব্যাপী ১৪০.৭৫ কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে। তবে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে ভবিষ্যতের ব্যবসা নিয়ে প্রশ্ন রয়েছে।









